ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভারতীয় ক্রিকেট বোর্ড আরো ধনী হচ্ছে 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ২৩ আগস্ট ২০১৯
ভারতীয় ক্রিকেট বোর্ড আরো ধনী হচ্ছে 
ছবি- সংগৃহীত

ই-কমার্স পেমেন্ট সিস্টেম ও ডিজিট্যাল ওয়ালেট কোম্পানি পেটিএম আরো চার বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র টাইটেল স্পনসরশিপ পেয়েছে। ফলে ২০২৩ পর্যন্ত বিরাট কোহলিদের সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য প্রধান স্পনসরশিপ রাইট পেল কোম্পানিটি। এই চুক্তিতে ম্যাচ প্রতি ৫৮ শতাংশের বেশি আয় হবে বিসিসিআইয়’র।

২০১৯-২৩ সময়ে অর্থাৎ আগামী চার বছর বিসিসিআইকে ৩২৭ কোটি রুপি দেবে পেটিএম। 

২০১৫ সাল থেকেই ভারতীয় দলের টাইটেল স্পনসর হিসেবে ছিল পেটিএম। আগের চুক্তি অনুযায়ী ম্যাচ প্রতি বিসিসিআইকে ২ কোটি ৪০ লাখ রুপি দিতে হতো তাদের। নতুন চুক্তিতে সেটি পৌঁছাল ৩ কোটি ৮০ লাখ রুপিতে।

 

বিসিসিআইয়ের সঙ্গে নতুন চুক্তি নিয়ে রোমাঞ্চিত পেটিএম’র প্রধান নির্বাহী বিজয় শেখর শর্মা। এক বিবৃতিতে তিনি বলেন, বিসিসিআই ও ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক বজায় রাখতে পেরে আমরা উচ্ছ্বসিত। ভারতীয় ক্রিকেটের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো অনেক বেড়ে গেল। প্রতি মৌসুমে তা বাড়বে। ভারত ক্রিকেট ভক্ত দেশ এবং আমরাও এর বড় ফ্যান।

ডেইলি বাংলাদেশ/এসআই

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!